রংপুরে শিশুবান্ধব নগরী গড়ে তুলতে সভা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪০

রংপুর নগরীকে শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পরামর্শবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি করপোরেশনের সহযোগিতায় ও ইউনিসেফের আয়োজনে বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় শিশুদের মতামত প্রকাশের সুযোগ, বন্ধুদের সহচার্য ও খেলাধুলার স্থান নির্ণয়, সুস্থ ও যত্নসহ উন্নতমানের সেবা, বৈষম্যহীন বেড়ে ওঠার সুষম সুযোগ, শোষণ-সহিংসতা ও নিপীড়নমুক্ত জীবন, উন্নত মানের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ, নিরাপদ পরিচ্ছন্ন ও সবুজ প্রকৃতিঘেরা জীবন, পারিবারিক-সামাজিক ও সাংস্কৃতিক নাগরিক জীবন নিশ্চিত করার দাবি জানান বক্তারা।