রাজধানীতে চলাফেরা করতে ঠিকানা নির্দেশন ফটো আইডি সঙ্গে রাখুন --------------র্যাব ডিজি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০০:৩৬

ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করার ক্ষেত্রে নগরবাসীদের অনুরোধ জানিয়ে র?্যাব ডিজি বেনজীর আহমেদ বলেছেন, ছিনতাইকারী, ম্যানহোলের ঢাকনা চোর শ্রেণির লোক যাতে নির্বাচিত হয়ে না আসে সেদিকে খেয়াল রাখবেন। কাল-পরশু যারা রাজধানীতে চলাফেরা করবেন তারা ঠিকানা নির্দেশক ফটো আইডি সঙ্গে রাখুন।

গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর কাওয়ান বাজারে র?্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র?্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটি নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাবের নিরাপত্তাব্যবস্থার ওপর বিস্তারিত তথ্য জানানো হয়। র্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, ভোটের সময় বিনা প্রয়োজনে নাগরিকদের ঢাকায় অবস্থানে নিরুত্সাহিত করা হয়েছে। এমনকি নগরবাসীর সুবিধার্থে সঙ্গে ঠিকানা নির্দেশক ফটো আইডি রাখার আহ্বান জানাচ্ছি, যাতে প্রতিটি ভোটার নিরাপদ-শান্তিপূর্ণ ও ভীতিমুক্ত পরিবেশে ভোট প্রদান করতে পারেন। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে র?্যাবের একটি প্যাট্রলিং টিম থাকবে। ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে, সেখানে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। যাতে যে কোনো আপত্কালীন পরিস্থিতি অল্প সময়ের মধ্যে মোকাবিলা করা যায়। কমান্ডো বাহিনী, হেলিকপ্টার টিম প্রস্তুত থাকবে। বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। তাছাড়া ২৪ ঘণ্টা পুরো পরিস্থিতি স্পেশাল মনিটরিংয়ে থাকবে।

র?্যাব ডিজি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রবেশ পথে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করা হবে। ভোটগ্রহণ, গণনা থেকে শুরু করে পরদিন পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে র?্যাব মাঠে থাকবে। যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেদিকে র?্যাবের বাড়তি নজর থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র?্যাব ডিজি বলেন, বাইরের কেউ ঢাকায় অবস্থান করলে তাদের জেলে পাঠাব বিষয়টা এমন নয়। প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে, জেল জুলুমের ভীতি আমরা দেখাতে চাই না। কাল-পরশু যারা রাজধানীতে চলাফেরা করবেন তাদের সঙ্গে ঠিকানা নির্দেশক ফটো আইডি রাখুন।