নাগরিকদের চীনে যেতে নিষেধ করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১১:০৭

নাগরিকদের চীনে যেতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে নাগরিকদের প্রতি এই সতর্ক বার্তা দেয়া হয়। খবর রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাক এবং আফগানিস্তান ভ্রমণে যেমন সতর্কতা জারি করা হয় চীনে ভ্রমণ নিয়েও ঠিক একই সতর্কতা জারি করা হয়েছে। 

মার্কিন পররাষ্ট্র দফতের ওয়েবসাইটে বলা হয়, করোনা ভাইরাসের জন্য চীনে যাবেন না।  

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে।এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯,৬৯২ জন।  চীনের ৩১ টি প্রদেশের সবগুলোতেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৮ টি দেশে ছড়িয়েছে চীনের এই করোনা ভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এআর