‘আগামীর চট্টগ্রাম’ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

চট্টগ্রাম অফিস

বন্দর নগরী চট্টগ্রামে ‘আগামীর চট্টগ্রাম’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর একটি ক্লাবে এই সম্মেলনে চট্টগ্রামের বিশিষ্ট জনরা আগামী দিনে কেমন চট্টগ্রাম তৈরি করা উচিত সে বিষয়ে নানা মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ইতোমধ্যে বেশকিছু মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। আগামী দিনে বড় প্রকল্পগুলো শেষ হলে চট্টগ্রামের চেহারা বদলে যাবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য শিরিন আক্তার, মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী, অ্যাভোকেট জিন্নাত সোহানা, মিডিয়া গ্রাফির প্রধান নির্বাহী মিল্টন দাশ বিজয়, আবুল হাশেম, হাসনাত চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, এহাছেনুল হক বাবুল, সাইফুল আলম বাবু, ডিজাইনার রওশন আরাসহ প্রমুখ।

মিডিয়া গ্রাফির আয়োজনে এই সম্মেলনে সহযোগিতা করেছে টিম চিটাগাং, স্টার্ট আপ, চট্টগ্রাম, বাংলাদেশ লাইভ, ইয়ুথ কাউন্সিল, বাজারিও মিডিয়া।

অনুষ্ঠানে চট্টগ্রামের নাগরিক সুযোগ সুবিধা এবং জীবন যাত্রার মান আরও উন্নত করার লক্ষ্যে ভবিষ্যতে সিটি গভর্নমেন্ট গঠন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।