আব্দুর রাজ্জাক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও বনানী মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও তার জন্মস্থান শরিয়তপুরের ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জের সকল মসজিদে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মদন মোহন নাথ
স্বর্গীয় মদন মোহন নাথের একাদশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামের বাস ভবনে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। প্রার্থনায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তিনি স্ত্রী মাধবীলতা নাথ, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি ইত্তেফাকের ফটো সাংবাদিকতা বিভাগের ইনচার্জ সুবীর কুমার নাথের পিতা।
