উহান থেকে ফিরলেন বাংলাদেশিরা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৮

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান থেকে দেশে ফিরেছেন ৩১৪ বাংলাদেশি। ৩১৬ জন আসার কথা থাকলেও জ্বর থাকায় দুইজনকে আনা হয়নি। শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চীন স্থানীয় সময় শনিবার সকাল নয়টার উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে বাংলাদেশিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে রওনা দেয়।

উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদিশ শিক্ষার্থীদের শুক্রবার দুপুরে থেকেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। চীনের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় তিয়ানহি বিমানবন্দরে পৌঁছায় ওই উড়োজাহাজ। এরপর চলে যাত্রীদের পরীক্ষা ও আনুষ্ঠানিকতার পর্ব। 

এরা আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩১৬জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করে। গতরাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিলিয়ারেন্স দিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাহিদ মালেক আরও জানান, চীন থেকে আসা বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

ইত্তেফাক/এআর