/ রুবেল কান্তি নাথ
v বইয়ের প্রচারণা করলে লেখকের ব্যক্তিত্ব থাকে না।
—আপনে তো বড়ই ব্যক্তিত্বওয়ালা লোক। তাইলে লেখকের হয়ে প্রচারটা আপনেই কইরা দেন।
v লেখকের চামড়া হইতে হয় গন্ডারের মতো।
—লেখক তো মানুষ, আপনের মতো গন্ডার না!
v সমালোচনা করলেই লেখকরা তেলে-বেগুনে জ্বলে ওঠেন।
—সমালোচনার নামে ব্যক্তি আক্রমণ করলে জ্বলে না উঠে জ্বালিয়ে দেওয়া উচিত।
v আপনের বইটা ভালা না। কারণ বইটা আমি পড়ি নাই।
—আপনেই হইলেন আসল সমালোচক। আসেন, চা খাবেন? ঢেলে দিই?
v লেখকের ভক্ত হওয়া যাবে না।
—হ, আপনের মুরিদ হইলেই হইল।
v ওই লেখকের বয়স কম, লেখা আর কেমনে ভালো হবে।
—আপনের মতোই সমা-লুচক খুঁজছে বাংলাদেশ। ওরে কেউ ওর মুখে কেউ নোবেল ছুড়ে মার।
v অমুক লেখকের বই বাইর না হইতেই তিন এডিশন শেষ!
—ইউ হ্যাভ টু বুঝতে হবে। টুট্ টুট্ টুট্...
v আমি শুধু বইমেলা এলেই বইয়ের প্রচার করি।
—মৌসুমি লেখক বলে কথা।
v আপনের বইয়ের প্রচারণা অন্য কেউ করে না ক্যান?
—অন্য কাউরে তেল মারার সময় নাই তাই।
v কী সব হাবিজাবি লেখেন। জলদি ক্ষেমা দেন।
—আমি ক্ষেমা দিলেই তো আপনে শুরু করবেন।
v বড়ো বড়ো বইয়ের গ্রুপে বইয়ের যে লিস্ট করা হয়, সেখানে আপনেগো বইয়ের নাম থাকে না কেন?
—বড়ো বড়ো গ্রুপের লিস্টে ছোট ছোট বইয়ের খবর না থাকাটাই স্বাভাবিক।
v আপনি এভাবে ডাইরেক্টলি লেখেন কীভাবে?
—কারণ লেখালেখি নিয়ে আমি কারো সাথে আপস করি না।
