করোনা ভাইরাস প্রতিরোধে যা করা যেতে পারে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩

 

/ মুহা. তাজুল ইসলাম

 

v উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে করোনা ভাইরাস সম্পর্কে জ্ঞান লাভের জন্য ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন।

v হাসপাতালে চিকিত্সার পূর্ব প্রস্তুতি হিসেবে পর্দা, বালিশ এবং বিভিন্ন যন্ত্রপাতি কিনতে কয়েক শত কোটি টাকার বাজেট করা যেতে পারে।

v বিভিন্ন যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহূত থাকার ফলে ধুলাবালি পড়ে গেলে এবং জং ধরে গেলে সেইটা পরিষ্কার করার জন্য নতুন লোকবল নিয়োগ করা যেতে পারে।

v ডেঙ্গু নিধনের ওষুধের ন্যায় বিদেশ থেকে উচ্চমূল্যের ওষুধ আমদানি করা যেতে পারে।

v আমদানিকৃত ওষুধে কেন কাজ হচ্ছে না, সেই মর্মে তদন্ত কমিটি গঠন করে নতুন ওষুধ ছয় মাসের জন্য আমদানি করার ব্যবস্থা করা যেতে পারে।

v পরীক্ষার্থীরা এই ভাইরাসের অজুহাতে পরীক্ষা বর্জন করতে পারে।

v সরকারি দল বিরোধী দলকে এবং বিরোধী দল সরকারি দলকে এই ভাইরাসের জন্য দায়ী করতে পারে!