কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে স্কেভেটরের সাহায্যে পাহাড়ের মাটি কাটাকালে তিনটি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করেছে বনবিভাগের বিশেষ অভিযানিক দল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁওর ইসলামাবাদ ফকিরাবাজারস্থ বটগাছতলায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার উত্তর বিভাগীয় বন অফিসের সহকারী বন সংরক্ষক সোহেল রানা জানান, পাহাড় কর্তনের মাটি বহনকালে ঘটনাস্থল থেকে তিনটি ডাম্পার ও মাটি কর্তনে ব্যবহূত একটি স্কেভেটর জব্দ করা হয়। এ ঘটনায় একাধিকজনকে আসামি করে মামলা করা হয়েছে।
