বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘অধিকার সুরক্ষা পরিষদ’ গঠন করা হয়েছে। এতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমানকে আহ্বায়ক এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবির সুমনকে সদস্য সচিব করে ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। স্থানীয় রেস্টুরেন্ট মিতালিতে শুক্রবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শিমুল মাহমুদ, শিক্ষক সমিতির ২০১৯ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।
