বাংলাদেশ মিশনে প্রস্তুত জিম্বাবুয়ে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা দারুণ আশাবাদী করে তুলেছে জিম্বাবুয়ে দলকে। প্রথম টেস্টে দল হারলেও দ্বিতীয় টেস্টে হারারেতে এগিয়ে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে স্বাগতিকরা। আর এ অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের মাটিতে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক শন উইলিয়ামস। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা স্পিনে বেশ ভালো খেলেছি। এখন আমরা বাংলাদেশ সফরের জন্য অপেক্ষায় আছি। আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’ আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ২২ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট। এর আগে ১৮ ফেব্রুয়ারি দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। টেস্ট শেষে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।