মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

আজ ২ ফেব্রুয়ারি রবিবার সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক মিজানুর রহমান চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী। উল্লেখ্য, একই দিনে মরহুমের বড়ো ছেলে আব্দুল্লাহ মিজানের ১১তম মৃত্যুবার্ষিকী। সকাল ৭-০০টায় তাদের কবরে ফাতেহা পাঠ ও দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। চাঁদপুরের নিজ বাড়িতে কোরআন তেলওয়াত এবং বাদ আসর সকল মসজিদে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজনসহ জনসাধারণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।