মিশরে সন্ত্রাসবাদে জড়িত থাকায় ৩৭ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৬

মিশরে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা হিশাম আল-আশাভিসহ ৩৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে আদালত। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৪ সালে লিবিয়া সীমান্তের কাছে হামলা চালিয়ে সামরিক বাহিনীর ২২ সদস্যকে হত্যা করা হয়। হিশাম ঐ হামলায় অভিযুক্ত হয়েছেন। হিশামের সঙ্গে আরো ৩৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগও আছে তার বিরুদ্ধে। —রয়টার্স