গোমূত্র-গোবরে সারবে করোনা ভাইরাস: হিন্দু মহাসভা প্রধান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩০

গরুর মূত্র ও গোবর গ্রহণ করলে করোনা ভাইরাসের প্রভাব বন্ধ হয়ে যাবে। ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজ এ মন্তব্য করেছেন। 

এছাড়া তিনি আরও বলেন, যে ব্যক্তি 'ওঁম নমঃ শিবা' বলবে এবং গোবর গায়ে মাখবে তিনি রক্ষা পাবেন। করোনা ভাইরাস মারতে শিগগিরই বিশেষ যজ্ঞ করা হবে।

ভারতের এই নেতার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে হিন্দু মহাসভা প্রধানের এই বক্তব্যের ব্যঙ্গ করে তার  কড়া সমালোচনা করছেন। 

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এখন পর্যন্ত  চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া  প্রাণঘাতি এই ভাইরাসে চীনে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন। পাশাপাশি এই ভাইরাস ইতিমধ্যে ২৩ দেশে ছড়িয়ে পড়েছে। 

এছাড়া প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এসআর