জেপির জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

ইত্তেফাক ডেস্ক

পিরোজপুরের ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানীতে গতকাল রবিবার জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠন জাতীয় ছাত্রসমাজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, সন্ধ্যায় এ উপলক্ষ্যে উপজেলা দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার।

আলোচনা সভায় ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক মো. আরিফুল ইসলাম শিমুল আকনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপির উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, জেপি নেতা মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, মো. নাসীর উদ্দিন দুলাল সরদার, জাতীয় যুবসংহতি জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক বাহাদুর সরদার, সবুজ হাওলাদার, ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার, মো. তারিকুজ্জামান মামুন ফরাজী, মো. সোহাগ সিকদার, মো. বেল্লাল মুন্সি, মো. মনির জোমাদ্দার, কবির হোসেন মৃধা, ওমর ফারুক মনির, মো. রাসেল হাওলাদার, পৌর ছাত্রসমাজের মো. জহির উদ্দিন অন্তু সরদার, মো. লাভলু সরদার, মো. রায়হান আকন প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্রসমাজের (জেপি) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয়  থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে।

পরে জাতীয় ছাত্রসমাজের উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, যুবসংহতির নেতা শেখ লিটন, শামীম আহম্মেদ, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শামীম  হোসেন প্রমুখ।