জাল রুপি তৈরির মেশিন ও সরঞ্জামসহ গ্রেফতার চার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলার শিবগঞ্জে চার লক্ষাধিক ভারতীয় জাল রুপি, জাল রুপি তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত শনিবার জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাঁশপট্টি এলাকা থেকে দুই জন ও তাদের তথ্যমতে অপর দুই জনকে বিনোদপুর ইউনিয়ন থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার মো. সাদেকুল ইসলাম, মো. জামাল উদ্দিন ও মাইনুল ইসলাম, আনোয়ার হোসেন বাবু। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।