ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীতে সাবিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মুলাডুলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেদুনদিয়া (ঢুলটি) গ্রামের স্বামীর বাড়ি হতে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তার স্বামী জামিরুল পলাতক রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ঘটনার পর তার স্বামী জামিরুলকে পাওয়া যাচ্ছে না। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
