সাভারের আশুলিয়ায় গত শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানা যুবলীগের সভাপতি কবির সরকারকে প্রধান আসামি করে ৯ জনের নামে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গভীর রাতে মামলাটি দায়ের করেছেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুসার বড় ভাই মোঃ মহিবুর রহমান। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে যুবলীগ নেতা সুমন মণ্ডল পন্ডিতকে আটক করেছে।
মামলার আসামিরা হলেন- মোঃ নুরুল আমিন সরকার, মাসুদ সরকার, সোহেল মোল্লা, কামরুল ইসলাম দেওয়ান, মোঃ আবুল কালাম, মোঃ আমজাদ পালোয়ান, মোঃ সুমন ওরফে পন্ডিত, মোঃ জাহাঙ্গীর আলম বেপারী, মোঃ জসিম মোল্লা ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাভারে বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত
বাল্যবিবাহ রোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরতে সাভারে স্থানীয় সাংবাদিকদের নিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সেবা মূলক সংস্থা ”রিপ্রোডাক্টিভ হেল্থ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচ স্টেপ) আয়োজিত এ কর্মশালাটি প্রতিষ্ঠানটির আলোরধারা যুব কেন্দ্রে গতকাল শনিবার শেষ হয়েছে।
