l সাবেরা সুলতানা
ঋতুরাজ বসন্ত আসে ফুলে সৌরভ নিয়েই। মাঠের পর মাঠ তখন সর্ষে ফুলের উজ্জ্বল সোনালী আভায় ভরে ওঠে। আর ক’দিন পরেই সেই মাহেন্দ্রক্ষণ। আসবে বসন্ত, পহেলা ফাল্গুনে। বাঙালি মুখিয়ে থাকে এই দিনটির জন্য। অন্যরকম ভালোলাগায় দিনটি উদযাপনের প্রতীক্ষায়। আর এমন একটি দিনে প্রিয় মানুষের সঙ্গ দেয় অনাবিল আনন্দ ও সুখময়তা। এই দিনটি তো আসলে উত্সবে মেতে ওঠার। আর এই উদযাপন নতুন পোশাক ছাড়াও যে অসম্পূর্ণ থেকে যায়। তাইতো অনলাইন ফ্যাশন হাউজ ‘কারু বুটিক’ পহেলা ফাল্গুন উপলক্ষে সাজিয়েছে বিশেষ ফাল্গুন সংগ্রহ। হলুদ, বাসন্তী, গোল্ডেন, সবুজ ও নীল রং এ উজ্জ্বল হয়েছে প্রতিটি ফাল্গুনের পোশাক। মূলত ট্র্যাডিশানাল পোশাকই থাকছে এই কালেকশনে আর রয়েছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্র্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক, কারচুপি ইত্যাদি।
মডেল জেবিন ও প্রিয়তী
পোশাক কারু বুটিক
মেকআপ মিউনী’স ব্রাইডাল
ছবি ফারুক আবু
