যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লীগেরর বার্ষিক চ্যাম্পিয়নশীপ ফাইনাল ম্যাচ সুপার বোল। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত চলে চলে এই টুর্নামেন্ট। ম্যাচের মধ্যবিরতিতে থাকে বিশ্বসেরা তারকাদের পারফরম্যান্স।
সম্প্রতি সেখানে পারফর্ম করেন পপ তারকা জেনিফার লপেজ ও শাকিরা।
স্টেজে এই দুজনেরই পারফর্মেন্স সামনে থাকা দর্শকদের তাক লাগিয়ে দেওয়া মত। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথমে জেনিফার লোপেজ তার গান ও নাচ দিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করেন। এর পরেই মঞ্চে আগমন হয় কলম্বিয়ান পপ তারকা শাকিরার। জেনিফার পরে শাকিরাও মঞ্চ কাঁপিয়ে দেন। শুধু তাই নয় এই দুই তারকাকে একসঙ্গেও মঞ্চে দেখা যায়। এ নিয়ে পরবর্তীতে লোপেজ টুইট করে শাকিরার সঙ্গে মঞ্চ ভাগাভাগি নিয়ে তার কথা লিখেন।
