কুড়ি বছর ধরে টেনিস খেললেও রজার ফেদেরার কখনো দক্ষিণ আফ্রিকায় খেলতে যাননি। অথচ এ দেশটিতেই জন্মেছিলেন তার মা। অবশেষে সেখানে যাচ্ছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা। কেপটাউনে আগামী শুক্রবার এক প্রদর্শনী ম্যাচ খেলবেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফা নাদালকে নিয়ে। সুইসটি জানান এ ঘোষণায় খুশি হবেন তার বাবা মা। খেলাটিতে কিছু সময়ের জন্য উপস্থিত থাকবেন বিল গেটসও। নিজের দাতব্য সংস্থা রজার ফেদেরার ফাউন্ডেশনের জন্য ১০ লাখ ডলার তুলতে চান তিনি। সংস্থাটি আফ্রিকার ছয় দেশে ১০ লাখের বেশি শিশুদের শিক্ষা নিয়ে ইতিমধ্যেই কাজ করেছে। অর্থ তোলার পাশাপাশি ফেদেরার চান এ ম্যাচটিতে ৫০ হাজার দর্শক হোক। এত দর্শক আগের কোনো টেনিস ম্যাচে হয়নি। এ জন্য ১০ হাজার টিকেট রাখা হয়েছে ১১ ডলারে।
