ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ধোবাউড়ায় একটি বেইলি ব্রিজের স্লাব ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার বিকাল ৪টায় ময়মনসিংহ রোড ভায়া তারাকান্দা কংস নদীর ব্রিজের স্লাব ভেঙে ট্রাক ফেঁসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, এর আগে গত ২৮ জানুয়ারি উক্ত বেইলি ব্রিজের স্লাব ভেঙে যান চলাচল বন্ধ হলে এলজিইডি কর্তৃপক্ষ মেরামত করেছিল। ছয় দিনের মাথায় আবারও স্লাব ভেঙে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান, উপজেলা প্রকৌশলী প্রশিক্ষণে থাকায় নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্রিজ মেরামত করা হবে।
