কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
শিক্ষার্থী পরিবহনের বাস বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড বহন করেন। যাতে ঝুলে ঝুলে আর কত, প্রশাসন এবার বল? শিক্ষা মোদের অধিকার, আসতে হলে বাস দরকার; অপেক্ষার প্রহর আর নাই, অতিসত্বর বাস চাই; শিক্ষার্থী অনুপাতে বাস চাই ইত্যাদি প্রতিবাদের ভাষা ছিল। এ সময় বক্তারা শিক্ষার্থী অনুপাতে বাস বৃদ্ধির দাবি জানান।
বাস সংকটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ‘পরিবহন পুলে লোকবল কম থাকায় সমস্যা বেশি হচ্ছে। আমরা পরিবহন সংকট কমিয়ে আনার চেষ্টা করতেছি।’
