হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ এ অভিযোগ করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পার্কিং এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগে যান। ইসলামী ব্যাংকের নিকট পৌঁছলে হঠাত্ একদল লোক লাঠিসোটা নিয়ে নৌকা নৌকা বলে স্লোগান দিয়ে তাদের উপর হামলা করে।
