করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজন সচেতনতা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

ডা. সঞ্চিতা বর্মন

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। এখনো পর্যন্ত কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় জনমনে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাস প্রধানত আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। করোনা ভাইরাসে আক্রান্ত হলে একদম প্রাথমিক লক্ষণ কী তা এখনো জানা যায়নি। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার শুরুতে জ্বর, শুষ্ক কাশি, শ্বাস কষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হতে দেখা যায়। তবে নতুন এ করোনা ভাইরাস খুবই বিপজ্জনক। সাধারণ ঠান্ডা জ্বর থেকে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এ সব লক্ষণ দেখা দিলে আক্রান্তকে আবদ্ধ জায়গায় রেখে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার মাধ্যমে চিকিত্সা করতে হবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে। হাত সব সময় পরিষ্কার রাখতে হবে। খাবার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাক মুখে হাত দেওয়ার পর হাত সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। পোষা-প্রাণী ধরার পর হাত পরিষ্কার করতে হবে।

লেখক :ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ