বিবিসির খবরের নিরপেক্ষতা যাচাই করবে রাশিয়া

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০০:৩৮

রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলছে, বিবিসি ওয়ার্ল্ড নিউজ এবং বিবিসি ওয়েবসাইটে রাশিয়া সম্পর্কিত খবরের নিরপেক্ষতা যাচাই করা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, রাশিয়া বিষয়ক বিবিসির খবর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যদিও বিবিসি বলছে, বিবিসি ওয়ার্ল্ড নিউজ রাশিয়ার আইন-কানুন পুরোপুরি মেনেই এসব খবর প্রচার করে। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফিস অফ কমিউনিকেশনস (অফকম) বলেছে, ক্রেমলিন সমর্থিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি তাদের সাতটি অনুষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ করেছে। এ বছর মার্চের ১৭ থেকে ২৬শে এপ্রিলের মধ্যে এটি ঘটেছে বলে মনে করছে অফকম। অফকমের বক্তব্যের জবাবে রাশিয়া পাল্টা তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। -বিবিসি