ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ওআইসির

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মুসলিম দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। গতকাল ৫৭ দেশের সংস্থাটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয়। পরে এক বিবৃতিতে ওআইসি জানায়, পরিকল্পনা বাস্তবায়নে কোনো সদস্য দেশ যাতে যোগ না দেয় এবং মার্কিন প্রশাসনকে সহায়তা না করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর দুই দিন আগে আরব লীগ এক জরুরি বৈঠকে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে। -আল-জাজিরা