ইউক্রেনের বিমানে দু’টি ক্ষেপনাস্ত্র হামলার কথা জানাতো ইরান। ফাঁস হওয়া একটি অডিওতে এটা প্রকাশ পেয়েছে। ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং এক পাইলটের মধ্যে হওয়ার কথোপকথন থেকে এই তথ্য জানা গেছে। রবিবার রাতে ইউক্রেনের একটি টেলিভিশনে অডিওটি প্রচার করা হয়।
এর সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। ইরানের তদন্ত দলের প্রধান হাসান রিজেইফারও অডিওটির ব্যাপারে নিশ্চিত করেছেন।
ইউক্রেনের কাছে এই অডিওটি হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। ৮ জানুয়ারির দুর্ঘটনার পর ইরান সরকার জানিয়েছিল, তারা এ বিষয়ে কিছু জানে না। -আল-জাজিরা
ইত্তেফাক/এসআর
