দুরন্ত টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে দুরন্ত ও সেভ দ্য চিলড্রেনের যৌথ পরিবেশনায় ধারাবাহিক নাটক ‘স্বপ্নঘুড়ি’। নাটকটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন এবং নাট্যরূপ দিয়েছেন রন্তিক বিপু। শিশুদের ভিন্নমাত্রার একটি কাহিনি নিয়ে ধারাবাহিক এই নাটকটি নির্মিত হয়েছে।
মানুষের ব্যক্তিত্বের বুনিয়াদ গড়ে ওঠে শিশুকাল থেকে। আনন্দময় শৈশবই উপহার দিতে পারে সুন্দর ভবিষ্যত্। ভয়ভীতি বা শাস্তি তা যেভাবেই হোক না কেন, শিশুর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে থাকে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে হলে তাদের কাছে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে নিরাপদ ও আনন্দময়। খেলা শিশুর কল্পনা শক্তিকে, সুজনশীল চিন্তাকে প্রসারিত করে, সমস্যা সমাধান, আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার প্রতি ইতিবাচক ধারণা তৈরিতে সহায়তা করে। এই বিষয়গুলো ধারাবাহিক নাটক স্বপ্নঘুড়ির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।
