বহিষ্কার দুই শিক্ষার্থী
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে মঙ্গলবার এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে কেন্দ্রের সচিবসহ দুই শিক্ষককে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ঐ দণ্ড দেন। এ সময় দু্ই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলার বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। একই কেন্দ্রের সহকারী সচিব মো. আমজাদ হোসেনকে নতুন করে কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন এবং একই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম বিএসসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
