সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোহাম্মাদ নাজির আসামি অনুপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাপ্রাপ্ত ব্যক্তি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর এলাকার ভারুয়ামারী গ্রামের ইস্টিবেন মরিখ (৪০)। বর্তমানে আসামি পলাতক রয়েছে।