নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে ৫৬০ পিস ইয়াবা ও ছয় বোতল ফেনসিডিলসহ ছয় জনকে আট করেছে পুলিশ। সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। সন্ধ্যা ছয়টায় ৪৫০ পিস ইয়াবাসহ পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে আমিনুর ইসলাম, রাত সাড়ে ১০টায় ১১০ পিস ইয়াবাসহ আখেরুজ্জামান,জাকারিয়া হোসেন, সোহেল রানা এবং নেওয়াশী ইউনিয়নের ১১ মাথা গাগলা বাজার থেকে ছয় বোতল ফেনসিডিলসহ রবিউল আলম ও শাহারিয়ার আহমেদ বাঁধনকে আটক করা হয়। মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
