দেওয়ানগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

দেওয়ানগঞ্জে মঙ্গলবার সকালে তিন কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বকবান্দা গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের যাত্রী জাহিদুল ইসলামের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেন তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফরহাদ আলী। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।