মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৭

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জুকে নাশকতা মামলায় আটক করেছে পুলিশ। রবিবার ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘‘আগামী সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য লাঞ্জু তার বাড়িতে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।’’

আরো পড়ুন:  লন্ডনে বসে সাজাপ্রাপ্ত এক আসামি নাটাই ঘুরাচ্ছে : প্রধানমন্ত্রী

ওসি জানান, লাঞ্জুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে সকালে জেল হাজতে পাঠানো হবে।

 

ইত্তেফাক/এএম