আদাবর থানার সামনের রাস্তা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে শ্যামলী যাওয়ার রিং রোডটি বর্তমানে অত্যন্ত ব্যস্ত সড়ক। শিয়া মসজিদ  থেকে প্রতিদিন তিনটি কোম্পানির বাস রামপুরা ও আবদুল্লাহপুর চলাচল করে। মোহাম্মদপুর এবং ঢাকা উদ্যান থেকে আছে টেম্পো। বাসগুলোর পার্কিং এবং যত্রতত্র বাস ও টেম্পো দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে যানজট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে আদাবর থানার সম্মুখস্থ রাস্তায় বিভিন্ন মামলার আটককৃত যানবাহন রাখা হয়েছে।  দীর্ঘদিন যাবত্ মামলাসংক্রান্ত জটিলতার কারণে সেগুলো সরানো হচ্ছে না, জনগণের যাতায়াতের সুবিধার জন্য অন্যত্র সরানো প্রয়োজন। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মেজবাহউদ্দিন, মোহাম্মদপুর, ঢাকা