সাভার উপজেলার আশুলিয়া থেকে ১২শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. আরিফুল ইসলাম (৩২)।
শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক আরিফুল যশোর জেলার বাঘারপাড়া থানাধীন কেশবপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল বাইপাইল কাচা মালের আড়তের সামনে অভিযান চালিয়ে আরিফুলকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানান তিনি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএম
