জাপানে রেস্তোরাঁয় বিস্ফোরণে আহত ৫

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৫০

জাপানের পূর্বাঞ্চলীয় তোশিগি শহরে রোববার ভোরে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত পাঁচ জন আহত হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। 

দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেস্তোরাঁয় আগুন ধরে যায়। প্রায় দুই ঘন্টা পর আগুন নেভানো হয়। এই ঘটনায় চার পুরুষ ও এক নারী আহত হয়েছে।

আরো পড়ুন: ইরানে দুর্নীতির দায়ে প্রকাশ্যে ফাঁসি 

একটি অ্যাপার্টমেন্টে ভবনের নিজ তলার রেস্তোরাঁটি অবস্থিত। রেস্তোরাঁর ম্যানেজার জানায়, অগ্নিকাণ্ডের  সময় এটি বন্ধ ছিল। পুলিশ জানায়, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। 

ইত্তেফাক/এসআর