ঝিনাইদহে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৮

ঝিনাইদহ সদর উপজেলার মুনুড়িয়া গ্রাম থেকে পারভীনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মুনুড়িয়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী। রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

 

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, পারভীনা খাতুন শনিবার বিকালে বাবার বাড়ি নারায়নপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি মুনুড়িয়া গ্রামে যাওয়ার পথে নিেঁখাজ হন। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। পরে রবিবার সকালে গ্রামের মাঠের মধ্যে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। তার শরীরে আরো ক্ষত চিহ্ন রয়েছে।

 

পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

ইত্তেফাক/এএম