‘শিক্ষা ও শিল্পের আলো, ছড়াবো আমরা তারুণ্যের জয়গানে’—এই শ্লোগানকে ধারণ করে বাঙলা কলেজ যুব থিয়েটার আয়োজিত ৪ দিনব্যাপী ‘দ্বিতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উত্সব-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সারাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন নিয়ে এ উত্সব অনুষ্ঠিত হয়। এ নাট্য উত্সবে গত রবিবার মঞ্চস্থ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) নাটক ‘যখন বৃত্তের বাইরে’। ভিসিটির ১৫তম প্রযোজনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমানির গল্প অবলম্বনে নির্মিত এ নাটকের নাট্যরূপ দিয়েছেন স্বপ্ন ভট্টাচার্য। নাটকের পৃষ্ঠপোষকতা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। এ নাটকের নির্দেশনায় ছিলেন ভিসিটির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম ও সহ-নির্দেশনায় ছিলেন সংগঠনের সভাপতি রিপন চৌধুরী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিপন চৌধুরী, নূর হোসাইন রাজীব, সোহাগ শান্তনু, রুবেল হোসেন, সোহাগ মিয়া, মৌসুমী রানী সরকার, ফয়েজ আহমেদ, সাইফুল্লাহ মনির, ফাহিমা আক্তার রুপা, জয় দেবনাথ, ডালিম খাঁন, আকলিমা আক্তার, ইসরাত জাহান, স্মরণ আর্য রাজীব, লোকমান হোসেন বাবু, আদ্রীতা আক্তার, নাঈম, হাসিব, জান্নাত, বাঁধন, হূদয়, মোস্তফা ও শ্রাবণী। নাটকের মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন ইলিয়াস গনি, পোশাক পরিকল্পনায় এনামুল হক এনাম, ছবিয়াল হাবিব খাঁন ও শব্দযন্ত্রে ছিলেন নিপা সরকার। নাট্য উত্সবে অংশ নেওয়া দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় নাট্য সংগঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা এ নাটক উপভোগ করেন। নাটকটি সকলের মাঝে বেশ সাড়া জাগায়। পরে অতিথিরা ভিসিটির সভাপতি রিপন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক এবং সাধারণ সম্পাদক নূর হোসাইন রাজীবের হাতে সনদপত্র তুলে দেন।
