রাণীশংকৈল বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৫১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত একটার দিকে পৌর শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

 

পরে রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা জেলহাজতে পাঠানো হয়। আতাউর রহমানের নামে ইতোপূর্বে করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয় মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান।

 

ইত্তেফাক/এএম