মাদারীপুরে আবাসিক মেডিক্যাল অফিসারের চার পদ শূন্য!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর হাসপাতালসহ জেলার চারটি হাসপাতালে বর্তমানে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) নেই। পদগুলো শূন্য থাকায় চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে মাদারীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারের পদটি শূন্য রয়েছে। পদটি শূন্য থাকায় ময়নাতদন্তসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। এদিকে রাজৈর, কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসারের তিনটি পদ শূন্য রয়েছে। সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এস এম খলিলুজ্জামান বলেন, জেলার চারটি হাসপাতালে বর্তমানে আবাসিক মেডিক্যাল অফিসার নেই।  এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।