ঝিনাইদহে অস্ত্র গুলিসহ দুই জন গ্রেফতার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নাদকুন্ডু গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আশা (৩৫) ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুলতান খানের ছেলে আশানুর রহমান (৩৮)।

র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গ্রেফতারকৃত আশানুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ চারটি ও আসাদুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।