বড়পুকুরিয়ায় চিন থেকে আসা চিকিত্সক নিবিড় পর্যবেক্ষণে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের পার্বতীপুরস্থ বড়পুকুরিয়া কয়লাখনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রে কর্মরত চীনা কর্মকর্তা-কর্মচারীরা সুস্থ ও স্বাভাবিকভাবেই কাজ করে চলেছেন। তবে চীন থেকে আসা এক জন চিকিত্সক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাফী জানান, সম্প্রীতি চীন থেকে আসা এক জন চিকিত্সককে বড়পুকুরিয়া কয়লাখনির হাসপাতালের পৃথক একটি কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুই সপ্তাহ পর্যবেক্ষণ করার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, এ মর্মে নিশ্চিত হওয়ার পরেই কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে ঐ কর্মকর্তাকে। তবে এখনো করোনা ভাইরাসের লক্ষ্মণ পাওয়া যায়নি।  বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান বলেন, এখানে সবাই সুস্থ ও স্বাভাবিকভাবেই কার্যক্রম চালাচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, এখানে সবাই ভালো আছেন। আমরা নিয়মিত তাদের মনিটরিং করছি।