কুমিল্লা প্রতিনিধি
যানজটমুক্ত কুমিল্লা শহরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে নগরীর কান্দিরপাড়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা অ্যাডভোকেসি টিমের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দাবির পক্ষে গণস্বাক্ষর নেওয়া হয়। এতে বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা অ্যাডভোকেসি টিমের জুনিয়র ফেলো সৈয়দ রাজিব আহমেদ, সারোয়ার জাহান দোলন, জাহিদুল হাসান পলাশ, মনোয়ারা সাকি, সেলিনা আক্তার প্রমুখ।
