আবুল হোসেন
চট্টগ্রামের হাটহাজারীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৭০) বুধবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের আলী হামজা বাড়ির মৃত আজিজুর রহমানের পুত্র। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন বুধবার বিকাল তিনটার দিকে মরহুমের নিজ গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান এবং জানাজা নামাজ শেষে এ বীর মুক্তিযোদ্ধাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন, অনলাইন প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড, হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
