মুসলিমরা ভারতের কোনও কাজে লাগেনি ---যোগী আদিত্যনাথ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৫

দেশভাগের পর মুসলিমরা ভারতে থাকায় দেশের কোনও উপকার হয়নি বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, তাদের দেশভাগের বিরোধিতা করা উচিত ছিলো। কারণ দেশভাগের কারণেই পাকিস্তান তৈরি হয়েছে। উল্লেখ্য, ভারতের প্রায় ২০ কোটি মুসলিমের এক চতুর্থাংশের বাস উত্তর প্রদেশে। আদিত্যনাথ এক হিন্দু মন্দিরের পুরোহিত থেকে রাজনীতিতে উঠে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। প্রায়শই তিনি লাগামহীন মন্তব্য করে ধর্মভিত্তিক উত্তেজনা তৈরি করে থাকেন। -বিবিসি