গাংনীতে পুলিশের অভিযানে ২৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ফেন্সিডিল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহাম্মদপুর গ্রামের জনিরুলের বাড়িতে অভিযান চালিয়ে ২৬টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালালউদ্দীন ও গাংনী থানার এএসআই রবিউল ইসলাম এক দল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার করে। জনিরুল ইসলাম মহাম্মদপুর গ্রামের জল্লাদ আলীর ছেলে।
এএসআই রবিউল ইসলাম জানান, জনিরুলের বাড়িতে ফেন্সিডিল মজুদ রাখা হয়েছে এমন সংবাদে অভিযান চালালে তার থাকার ঘরের খাটের নিচ থেকে ২৬টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তবে এসময় জনিরুলকে বাড়িতে পাওয়া যায়নি। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জালালউদ্দীন গাংনী থানায় মামলা করেছেন।
ইত্তেফাক/আরকেজি
