বইমেলায় মুজাহিদ উদ্দীনের ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০০

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় ফিচার লেখক এম এম মুজাহিদ উদ্দীনের ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’। ৩৩ জন বিসিএস ক্যাডারের বাস্তব অভিজ্ঞতার আলোকে বইটি রচনা ও সম্পাদনা করা হয়েছে।

 

‘ভাইভা বোর্ডের মুখোমুখি’ সম্পর্কে এম এম মুজাহিদ উদ্দীন বলেন, ৩৩জন বিসিএস ক্যাডারের অভিজ্ঞতা ছাড়াও আরো দু'টি চ্যাপ্টার রয়েছে। একটি অধ্যায় বঙ্গবন্ধুর সমগ্র জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক কথায় প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হয়েছে। অন্য একটি অধ্যায়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক, রাজনীতি, দেশের দর্শনীয় স্থানের বর্ণনা। চাকরি প্রার্থী ছাড়াও শিক্ষার্থী ও সচেতন মানুষের জানা প্রয়োজন। বইয়ের প্রথম মুদ্রণ শেষ হওয়ায় আমি অভিভূত, বিস্মিত।

 

বইটি রচনায় সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম। বইটি স্টারলিং পাবলিকেশন্স প্রকাশ করেছে। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে পারিজাত প্রকাশনীর ৩৫১-৩৫২ নং স্টলে। এছাড়া রকমারি ডটকমসহ দেশের অভিজাত লাইব্রেরি সমূহে বইটি পাওয়া যাচ্ছে।

 

ইতোপূর্বে এম এম মুজাহিদ উদ্দীনের আরো দু’টি বই অন্য লেখকদের সঙ্গে সহ-লেখক হিসেবে প্রকাশ পেলেও এটির তার প্রথম গ্রন্থ। এম এম মুজাহিদ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেছেন। তিনি নিয়মিত প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকায় ফিচার লিখে থাকেন।

 

ইত্তেফাক/এএম