কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—২-এ সারাদেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীর মধ্যে সঠিক উত্তর দিয়েছে ২৪১ জন প্রতিযোগী। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে তিন জন সৌভাগ্যবান। বিজয়ী বন্ধুদের অভিনন্দন! শিগগির পুরস্কার পৌঁছে যাবে তোমাদের ঠিকানায়!
যারা সঠিক উত্তর দিয়েও নির্বাচিত হতে পারনি তাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। যেকোনো সময় তুমিও হয়ে যেতে পার সৌভাগ্যবান বিজয়ী!
প্রশ্ন : ক্রিকেটের বরপুত্র বলা হয় কাকে?
উত্তর : ব্রায়ান লারা
প্রশ্ন :বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম কী?
উত্তর : বর্ধমান হাউস
প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৭ মার্চ ১৯২০
প্রশ্ন :কোন বিখ্যাত কবির ডাক নাম ছিল মিলু?
উত্তর :জীবনানন্দ দাশ
প্রথম
জাওয়াতা আফনান
চতুর্থ শ্রেণি
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর
০০০
দ্বিতীয়
তায্মীন নাওয়ার
পঞ্চম শ্রেণি
স্যার জন উইলসন স্কুল, ঢাকা
০০০
তৃতীয়
তুলিকা রায় নিতু
নবম শ্রেণি
টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা
