জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে দর্শন ও অর্থনীতি বিভাগ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে ছাত্রীদের ভলিবলে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয় দর্শন বিভাগ এবং রানার্স আপ হয় মনোবিজ্ঞান বিভাগ। ছাত্রদের ভলিবলে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগ এবং রানার্স আপ হয় লোক প্রশাসন বিভাগ।
প্রতিযোগিতায় ছাত্রীদের মঝে দর্শন বিভাগের শিক্ষার্থী সাবরীন শুভা ও ছাত্রদের মাঝে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
